ঢাকাই মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেয়ার আশ্বাস দিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
ঢাকাই মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে ফুটি কার্পাস তুলার গবেষণায় সর্বোচ্চ আর্থিক ও আনুষঙ্গিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে পুনরুদ্ধারকৃত মসলিন তৈরির প্রযুক্তি দ্রুত ও কার্যকরভাবে বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৯:৫৩